Maximus G10 Max | ম্যাক্সিমাস জি-১০ ফোন রিভিও, মূল্য ও কনফিগারেশন

bankinghelpbd

Maximus G10 Max Price, Review AND Full Specification ||

বন্ধুরা বর্তমান বিশ্বে যে মহামারী চলছে
তাতে প্রথম শর্ত জুড়ে দেওয়া হয়েছে সেটি হচ্ছে, খুব বেশী প্রয়োজন না হলে বাড়ীর বাহিরে না যাওয়া। আরো
অনেক রকম শর্ত রয়েছে তার সাথে। এখন প্রশ্ন হলো জীবন কি আর শর্ত মানে। তবে কোন উপায়
নেই শর্ত আপনাকে মানতেই হবে। হ্যা এ ক্ষেত্রে বলা যেতে পারে বর্তমান প্রযুক্তির
বিশ্বে কিছু কিছু শর্ত আপনি ঘরে বসেই পালন করতে পারবেন
, এই
যেমন
, ধরেন স্কুল কলেজের অনলাইন ক্লাস, অনলাইন
কেনা
  কাটা  সহ
আরো অনেক রকম আয়োজন আপনি একটি স্মার্ট ফোন আর ইন্টারনেট কানেকশন দিয়েও চালিয়ে নিতে
পারবেন। তবে এখানে আর একটি কথা সবার কি আর দামি স্মার্ট ফোন ব্যবহার করার মতো
সামর্থ রয়েছে। হয়তো বলবেন নেই
, এটা আমিও জানি নেই, কিন্তু
সাধ্যের মধ্যে কিছু সুযোগ তো রয়েছে। এই রকম একটি সুযোগ আবার নিয়ে এসেছে
গ্রামিনফোন এবং
Maximus. আর তারা আপনার সাধ্যের মধ্যেই ব্যবহার যোগ্য একটি ফোন বাজারজাত করেছে। আর সেই ফোনটার
নাম দিয়েছে
, Maximus G10. জ্বি বন্ধুরা ঠিকই ধরেছেন, আজ আমরা সেই ফোন
নিয়েই আলোচনা ও সমালোচনা খুব ভালভাবেই করবো।

Maximus G10 Price

ডিসপ্লে (Display) :
6.0 ৮ ইঞ্চি আইপিএস ডিসপ্লে যার রেজুলেশন 720
/1440.
উপরের দিকে রয়েছে বর্তমানে প্রচলিত হালের ক্রেজ ডিউড্রপ নজ।
যেটা কিনা ফোনটার সৌন্দর্য্য ও নান্নীকতাকে আরও অনেকগুনে বাড়িয়ে দিয়েছে। দামের কথা চিন্তা করলে আপনি
ফোনটির ডিসপ্লে কে খারাপ বলার কোন সুযোগ পাবেন বলে মনে করি না। ইনডোরে এর কালার
যথেষ্ঠ ভাইগ্রেন্ট এবং প্রাণবন্তই পাবেন।
 অবশ্য পিপিআই যথার্থ না হওয়াতে
ছবিতে কিছুটা সার্পনেছ আপনার কাছে কম কম মনে হতে পারে। কিন্তু দামের কথা চিন্তা করলে পরের
মুহুর্তেই আপনার নিজের কাছেই মনে হতে পারে সব ঠিক আছে।
এটা কোন ব্যাপার না।

ওজন (Weight) : প্রথমেই
ধন্যবাদ দিতে চাই গ্রামীণফোনকে চমৎকার বাজেট ফ্রেন্ডলি ফোন এই সময়ে বাজারে নিয়ে
আসার জন্য। প্রথমেই যেটা বলবো মাত্র সাড়ে পাচঁ হাজার টাকার একটা ফোনের লুক এন্ড
ফিল্ড নিয়ে ফোনটির কাছ থেকে খুব বেশি প্রত্যাশা ছিল না আমাদের যতটুকু দেখেছি তাকে
সত্যিই অবাক হওয়ার মত সঙ্গত কারণেই প্লাস্টিক বিল্ট হওয়ার কারনে ফোনটির ওজন মাত্র
185 গ্রাম। ওয়েট ডিসট্রিবিশন নিয়ে আপনি তেমন
কোন অভিযোগও দায়ের করতে পারবেন না।

প্রসেসর (Processor)
:
এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 1.4
গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর সাথে রয়েছে
2
জিবি র‌্যাম আর
  16 জিবি ইর্ন্টানাল মেমোরীর
ব্যবস্থা। অবশ্য আপনি চাইলে এর মেমোরি কার্ড স্লড ব্যবহার করে
64 জিবি
পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। যদি তা আপনার মনে ধরে।

সফটওয়্যার (Software)
:
ফোনটিতে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েট 9 এবং
এর ইউজার ইন্টাফেস একেবারে সাদামাঠা। যেটা নরমাল ইউজারদের কাছ বেশ স্বাচ্ছন্দময়
মনে হতে পারে।

ক্যামেরা (Camera) : অল্প
দামের ফোন হিসাবে এর ক্যামেরা সর্ম্পকে জানাটা খুবই আগ্রহের বিষয় হতে পারে। পেছনে
ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটাপ
, যাতে
রয়েছে একটা
8 মেগাপিক্সেলের এবং একটি সেকেন্ডারী VGA মেগাপিক্সেল।
ছবির মান
, কাজ চলে যাওয়ার মতো। তবে পর্যাপ্ত আলোর
ছবি গুলো আপনাকে আনন্দ দেবে বটে
, বিপরীতে কম আলোতে তোলা ছবিগুলো
আপনাকে হতাশ করলেও করতে পারে। ইনডোর এবং আউটডোরে কিছু ছবি তোলার
 পর
আপনি যদি ফোনের ক্যামেরা পারর্ফমেন্স নিয়ে বিশ্লেষণে বসেন
, তবে
মনে হয় দামের কথাটা চিন্তা করে আপনি হয়তো বলবেন
, ঠিক
আছে চলবে…। সামনে রয়েছে
5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং  ছবির
কোয়ালিটি ঠিক যেমন পূর্বেই বলেছি, মানে কাজ চালিয়ে নেওয়ার মতো।

 

Maximus G10 Max Price

ব্যাটারী (Battery) : ফোনটিতে
ব্যবহার করা হয়েছে
2500 Mha এর ব্যাটারী এবং বক্সে পেয়ে পাবেন
5 ওয়াটের একটা চার্জার। যে ব্যবহার করে
ফোনটিকে ফুল চার্জে তৈরী করতে আপনার হয়ত প্রায় তিন ঘন্টা সময় অতিবাহিত হয়ে যাবে।

4 G : আপনার জন্য সারপ্রাইজিংলি ফোনটিতে
পেয়ে যাবেন
4 G সাপোর্ট। তার মানে ফোনটাকে সাথে নিয়ে
আপনি অনায়াসে
4G জগৎতে প্রবেশ করে খুব স্ট্রং ইন্টারনেট
ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ফোনটাতে রয়েছে
VOELD সাপোর্ট
যেটা আপনাকে সাউন্ড এর ক্ষেত্রে ক্রিষ্টাল জগৎতে প্রবেশ করাবে।

লাউডস্পিকার (Loudspeaker)
:
লাউড স্পিকার সর্ম্পকে হয়তো আপনি খুব বেশি খুশি নাও হতে
পারেন। তবে ওয়াইফাই সিগন্যাল বা কল কোয়ালিটি নিয়ে ফোনটি আপনাকে অভিযোগ করার সুযোগ
দিবে না।

মিউজিক ব্যবহারকারীদের জন্য সুবিধা (Convenience
for music users) :
মিউজিক ব্যবহকারী রা সরাসরি এফএম
রেডিও শুনতে পারবেন। এছাড়া পেনড্রাইভ ব্যবহার করার জন্য ফোনটিতে ওটিজি সাপোর্ট
রাখা হয়েছে।

অল্প দামের ফোন হিসাবে কিছু উপসংহার (Some
conclusions as a low priced phone) :
এতো
অল্প দামের ফোনের কাছে থেকে খুব বেশি প্রত্যাশা করাটাও নিজেদের বোকামো মনে হতে
পারে। তবে দৈনিন্দন কাজের জন্য ব্যবহার করা জিনিস গুলো বেশ স্বাচ্ছন্দের সাথে
আপনাকে সার্ভিস দিবে। যেমন ইমেল
,সোসালমিডিয়া, আপডেট
চেক করা
, ইন্টারনেট ব্রাউজিং, হোয়াটসঅ্যাপ
সহ ইত্যাদি বিষয়াদি সমূহ।

যা কিছু সাথে পাবেন (Free with
Phone) :
ভালো লাগার মতো একটা জিনিস পেয়ে যাবেন ফোনটির বক্সে আর তাহলো
খুব সুন্দর একটি হেড ফোন। যেটা দেখার পর আপনি হয়তো মন থেকেই বলতে পারেন
Thanks
Maximus.
তার কারন আজ কাল অনেক কোম্পানী বক্সে হেড ফোন দেওয়াটাকে এক
ধরনের কুসংস্কার মনে করছে। তাই তারা সেটা দেওয়া প্রায় বন্ধই করেছে।

Maximus
G10 Max
Price List:

 

Maximus
G10 Max Price In Bangladesh BDT. 5,499/-

Tags: Maximus G10
Max Price, Maximus G10 Max Price In Bd, Maximus G10 Max Price In Bangladesh, Maximus G10
Max Specifications, Maximus G10 Max Latest Price, Maximus G10 Max
Features, Maximus G10 Max Review, Maximus G10 Max Unboxing And Review,
Maximus G10 Max Official Price, Maximus G10 Max Online Price.

Similar Posts